হাজীগঞ্জে মেয়র প্রার্থী টিটুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ২০:১১ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু শুক্রবার (৭ আগস্ট) জুমার আগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

পরে তিনি পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে খুতবার বয়ান শোনেন এবং উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর তিনি ওই মসজিদে জামাতের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

লিফলেট বিতরণ শেষে তিনি হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।