সাংবাদিকতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন সিদ্দিক হোসেন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
শনিবার বিকেলে ই আই অডিটোরিয়ামে স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ সিজন-০৩ সম্মাননা অনুষ্ঠানে সফল সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক মো. সিদ্দিক হোসেনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং ফাউন্ডার জয়েন্ট জাসাসের কনভেনর রেজাবুদৌলা চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিসিআইয়ের নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আইইউবিএটির প্রফেসর ড. এম. এ. সাত্তার, চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, একুশ সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মুশফিকুল আলম, উপার্জন মার্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নূর মো. ইয়াহিয়া, নৃত্য পরিচালক হাফিজুর রহমান মিলন, সবুজ ধারা প্রোপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক লায়ন্স এ. এম. হালিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেওয়ান মো. এমদাদ হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. সিদ্দিক হোসেন, নারী উদ্যোক্তা আমিরুন নেসা, ব্যবসায়ী মতিউর রহমান দুলু, ন্যায্য মূল্য ব্যবসায়ী রওশন আরা, ডা. নাবিলা কবীর, লেখক ওবায়দুল হকসহ আরও অনেকে।
আলোচনা শেষে সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান রাখায় আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. সিদ্দিক হোসেনের হাতে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ সিজন-০৩ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং ফাউন্ডার জয়েন্ট জাসাসের কনভেনর রেজাবুদৌলা চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ সিজন-০৩ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পেয়ে মো. সিদ্দিক হোসেন বলেন, “সাংবাদিকতা আমার পেশা নয়, এটা আমার নেশা। এই নেশাকে আমি সমাজের অবহেলিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের কথা সংবাদপত্রে তুলে ধরার চেষ্টা করি এবং সাধ্যমতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের জন্য কাজ করা সাংবাদিকতার অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে চেষ্টা করছি সততা ও ন্যায়ের পক্ষে কলম ধরে।
আজ তার মূল্যায়ন পেলাম, এতে আমি অনেক আনন্দিত। আমাকে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ সিজন-০৩ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়ার জন্য আমি স্টার বাংলাদেশ মিডিয়ার প্রতি কৃতজ্ঞ।”
