হাজীগঞ্জে কমেছে এসএসসির পাশের হার ও জিপিএ-৫

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

হাজীগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গতবারের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে উপজেলায় মোট ২ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৮৪৭ জন এবং ফেল করেছে ১ হাজার ৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। পাশের হার ৬৩.৫৭ শতাংশ।

উপজেলার মধ্যে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৩ শতাংশ এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ৭৮.৪২ শতাংশ। আল কাউসার স্কুলে পাশের হার ৯০.৪৮ শতাংশ এবং বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে ৮৩.১৪ শতাংশ।

রামচন্দ্রপুর ভূইয়া একাডেমিতে ৪৯ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ৩ জন এবং পাশের হার ১০০ শতাংশ।

বলাখাল চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, পাশের হার ৭৬ শতাংশ।

অন্যদিকে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৩৩.৭৩ শতাংশ, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৯.৫৩ শতাংশ এবং জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৩.৪৩ শতাংশ।