পীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময় সভা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সিনিয়র সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন একাধিক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও স্যার ডিলার প্রমূখ।
বক্তারা চলতি মৌসুমের ফসলের লক্ষ্যমাত্রা অর্জন, পোকা-মাকড় দমন, সুষম সারের ব্যবহার এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রগতিশীল কৃষক প্রতিনিধিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষকদের দোরগোড়ায় সঠিক সময়ে সঠিক পরামর্শ ও সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।’
কৃষকরাও চাষাবাদের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধানমূলক পরামর্শ দেন।
