সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৮:০৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরপাঙ্গাসী গ্রামের কৃষক জিল্লার হোসেন (৫০) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। তিনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার ভোরে জিল্লার হোসেন বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরছিলেন।
এ সময় উত্তর-পশ্চিম কোণ থেকে উঠে আসা ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছিল এবং কালো মেঘের তর্জন-গর্জনও শুরু হয়। এ সময় ধানক্ষেত থেকে বাড়ি ফেরার মুহূর্তে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
