র্যাবের অভিযানে ৩৪৯ বোতল ফেয়ারডিল ও এস্কাফ উদ্ধার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২০:০৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর র্যাব-১৩-এর অভিযানে লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকা থেকে ১৫৬ বোতল ফেয়ারডিল এবং ১৯৩ বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় অজ্ঞাতনামা পলাতক আসামি অবৈধ মাদকদ্রব্যগুলো সুকৌশলে ফেলে রেখে চলে যায়।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বুধবার সংবাদমাধ্যমকে জানান, সিপিসি-২, র্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (১২ আগস্ট) রাত ২টা ৩৫ মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ৮ নম্বর নওদাবাস ইউনিয়নের ধওলাই সাকিনস্থ জনৈক আবুল কালামের (৪০) বাঁশবাগানের ভেতর অভিযান পরিচালনা করে।
এ সময় অজ্ঞাতনামা পলাতক আসামির ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের সাদা বস্তার একটিতে রাখা ১৫৬ (একশত ছাপান্ন) বোতল ফেয়ারডিল এবং অপর বস্তায় রাখা ১৯৩ (একশত তিরানব্বই) বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
