বোয়ালখালীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হুরায়রা সিদ্দিকী একই এলাকার মাওলানা আবু সাঈদ সিদ্দিকী আরমানের ছেলে।

নিহতের স্বজন জাহেদুল ইসলাম বলেন, দুপুরে তার বাবার সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নেমে বাবার অগোচরে পানিতে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া বলেন, পৌনে ২টার দিকে আবু হুরায়রা নামের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।