বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এস এম ফারুক হোসেনের নামে পাঁচটি মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।