সন্ত্রাসী হামলায় আহত পৌরকর্মীকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় আহত ফরিদপুর পৌরসভার গাড়িচালক ও কর্মচারী সবুজ প্রামাণিককে দেখতে হাসপাতালে গেছেন পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তারা ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সবুজ প্রামাণিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তারা তার চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে পৌরসভার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহত সবুজ প্রামাণিককে আর্থিক সহযোগিতা করেন। একই সঙ্গে তার ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।
হাসপাতালে আহত পৌরকর্মীকে দেখতে যাওয়ার সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
