চবি উপাচার্যের সঙ্গে কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় করেন। এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
উপাচার্য আগত অতিথিকে সাধুবাদ জানান এবং তাকে স্বাগত জানান। আগত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা শেষে উভয়ই ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা ২/লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি সেনা শাখার বিএনসিসিও ২/লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন ও চবি বিএনসিসি বিমান শাখার প্রধান পিইউও প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম।
