রুদ্রপুর সীমান্তে ৩১০ কেজি কারেন্ট জালসহ নছিমন আটক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির অভিযান কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।