ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় মুন্সীগঞ্জের পুরান কাঁচারী এলাকার রয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘জাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা সুনিশ্চিত করতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা।’
এসময় প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০২৫-২৬ ইং সেশনের কমিটি বিলুপ্ত করে মুফতি শাহাদাত হোসেন লস্করপুরীকে সভাপতি এবং মুফতি মোহাম্মদ সানাউল্লাহ কাসেমীকে সেক্রেটারি মনোনীত করে ২০২৭-২৮ সেশনের জেলা কমিটি ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মোঃ আরিফুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সদস্য (সমাজ কল্যাণ বিষয়ক) আলহাজ্ব আব্দুর রহমান।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
