বেনাপোলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু (৫০)-কে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান পিন্টু কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬/১০/১১/১২ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে যশোর আদালতে প্রেরণ করা হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, বেনাপোল পৌরসভার কোথাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান পিন্টুকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
