মির্জাগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:৩০ | অনলাইন সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজ শেষে উপজেলার কোর্ট জামে মসজিদে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজুসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
