হাজীগঞ্জে আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সভা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

‘মাদককে না বলুন’, ‘মাদক ছাড়ো, নতুবা এলাকা ছাড়ো’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন মো. আব্দুল মান্নান।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোরশেদ আলম মিন্টু, সমাজসেবক আলহাজ্ব মো. হারুনুর রশিদ বেপারী, সমাজসেবক মো. নুরুল আমিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাজী আকবর হোসেন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হাজী মো. মোস্তফা, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. শফিকুল ইসলাম, মো. ইকরাম হোসাইন মিয়াজী প্রমুখ।
বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোকিত মানুষ ও সমাজ গড়তে এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মান্নানের এ উদ্যোগকে স্বাগত জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ বিন শাহেন শাহ, ছাত্রদল নেতা ইব্রাহিম, রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
