সাংবাদিক রাজু হাওলাদারকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় এমইউজের নিন্দা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২১:০৪ | অনলাইন সংস্করণ
খুলনা ব্যুরো

৭১ টেলিভিশনের রিপোর্টার রাজু হাওলাদারকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
রোববার (১৬ আগস্ট) সকালে দায়িত্ব পালনের সময় খুলনার বয়রা বিআইডব্লিউটিএ'র ড্রেজার বেইজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম সাংবাদিক রাজু হাওলাদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার পেশাগত কাজে বাধা প্রদান করেন। সরকারি একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অসৌজন্য মূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়।
এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পরভেজ, সাধারণ সম্পাদক মোল্লা, সহ-সভাপতি সোহরাব হোসেন কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান । বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও অনিয়ম তুলে ধরতে কাজ করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
