মাগুরায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ন্যাপকিন বিতরণ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৭:০১ | অনলাইন সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় সোমবার দুপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে এসএসসি-৯৮ ব্যাচের পক্ষ থেকে ২০২৬ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বুশরা খান ঐশীকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলীর সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কামরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর, সোনাতুন্দি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নাহার লতা, কাদিরপাড়া ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিদর্শক খায়রুল ইসলাম ও অনুরাগ কুমার মন্ডল।

আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠান থেকে ১৯৯৮ সালে এসএসসিতে পাশ করা শিক্ষার্থী কামরুল, জাহিদ, জুয়েল ও লুৎফুন্নাহার লতার পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বুশরা খান ঐশীকে সম্মাননা স্মারকসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।