ঈশ্বরগঞ্জে মাছধরা প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাছ ধরা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য চাষিদের অংশগ্রহণে মাছ ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান।
এ সময় ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরীসহ মৎস্যজীবী, সফল মৎস্য চাষি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
