হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২০:০২ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের অংশগ্রহণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আকবর হোসেন, প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ এবং বিএনপি নেতা আবদুল মান্নান।
সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল আহসান পাটোয়ারী, বিএনপি নেতা মোরশেদ আলম মিন্টু, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইব্রাহীম খান, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদকবিরোধী নানা স্লোগান দেন।
