ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত ১ আসামি আটক

দেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত ১ আসামি আটক

দেবহাটা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ জন আসামি ও জিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে দেবহাটা থানার এসআই সাহিদুল আলম, সঙ্গীয় অফিসার এসআই হান্নান মিয়া, এএসআই সাগর আলীসহ একটি দল অভিযান পরিচালনা করে। ইং ১৭/০৮/২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার সময় পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ আসামি আব্দুল সাত্তার মোড়ল ওরফে জেলে খোকন (৫০), পিতা- মৃত মান্দার মোড়ল এবং শামসুল ঢালী (৫৫), পিতা- মৃত দুর্লভ ঢালী, উভয় সাং- ঘড়িয়াডাঙ্গা, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

এছাড়াও পৃথক অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইব্রাহিম মোল্লা, এএসআই (নিঃ) হান্নান মিয়া, এএসআই (নিঃ) সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ ইং-১৮/০৮/২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার সময় ৪টি জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি সাইফুল ইসলাম গাজী (৪০), পিতা- মৃত আবু বক্কার গাজী, সাং- খলিশাখালী, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২ জনকে গাঁজাসহ আটক করে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

১ আসামি আটক,গাঁজাসহ ২ জন,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত