ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোল পুটখালী সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল পুটখালী সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল পুটখালী বিওপির সদস্যরা ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ সুজন হোসেন নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।

বুধবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আটক স্বর্ণের মূল্য ৯০ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মো. সুজন হোসেনকে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইলসহ আটক করা হয়।

আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাচারকারী আটক,৩টি স্বর্ণের বার,পুটখালী সীমান্ত,বেনাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত