থুথু ফেলতে গিয়ে প্রাণ গেল নারীর

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে চলন্ত সিএনজি থেকে মাথা বের করে থুথু ফেলতে গিয়ে বিপরীত দিক থেকে আসা  একটি ট্রাকের ধাক্কায় ইমু আক্তার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোলাপ্রতিমা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইমু জরুরি কাজে সিএনজি যোগে সখীপুর বাজারে যাচ্ছিলেন।শোলাপ্রতিমা বাজার এলাকায় পৌছালে চলন্ত সিএনজি থেকে মাথা বের করে থুথু ফেলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়। 

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ট্রাকটিকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।