
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে ১৬ পিস ইয়াবা ও ১ লিটার দেশীয় চুলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি রামরাবন গ্রামের মৃত সিধাম চন্দ্র মনিদাসের ছেলে রুবেল চন্দ্র মনিদাস।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯) শে আগস্ট রাত ৮টার দিকে রামরাবন এলাকা থেকে মাদক বিক্রি করার উদ্দেশ্যে সাটুরিয়া উপজেলার কাউন্নারা এলাকায় আসে রুবেল চন্দ্র মনিদাস। এ সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে কাউন্নারাবাসী তাকে ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১৬ পিস ইয়াবা ও ১ লিটার মদ আটক করে এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী সাটুরিয়া থানা পুলিশকে খবর দেয়,পরে উদ্ধারকৃত মাদকসহ রুবেল চন্দ্র মনিদাসকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)মো. মোশাররফ হোসেন বলেন,আটকৃত রুবেল চন্দ্র মণীদাস কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।