অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে দেবহাটায় করণীয় নিয়ে আলোচনা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা পুষ্টি কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য-সদস্যাদের মধ্যে আজগার আলী, রেহেনা পারভিন, মাধবী রানী মন্ডল, কামাল হোসেন, জাহানারা বেগম, সিভিও কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ কবির প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়নের ১ শত শিশু ও তাদের পিতা-মাতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় ইউনিয়নকে অপুষ্টিমুক্তকরণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে জানানো হয়।

এছাড়া আগামীতে কী কী কাজের মাধ্যমে এই অপুষ্টি দূর করে ইউনিয়নকে অপুষ্টিমুক্ত করা যায়, সে বিষয়ে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।