ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সফল করতে ঠাকুরগাঁওয়ে সভা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম সফলকরণ সম্পর্কে ভূমি মালিকদের সঙ্গে অবহিতকরণ সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জোনাল সেটেলমেন্ট অফিস, দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোহা. শাহজাহান আলি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার খয়রুল ইসলামসহ অনেকে।

অবহিতকরণ সভায় বক্তারা ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।