বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ শাখার সহযোগিতায় শালবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ভূমিকার পাশাপাশি প্রতিটি অভিভাবককে সচেতন করতে মা সমাবেশ করতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন ধরনের সমস্যার বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে যেসব সমস্যা রয়েছে, তা নিরসন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সাহজিদা হক, পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত তারা, বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু সহ আরও অনেকে।

স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জের ম্যানেজার রর্বাট কমল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মেনহাজুল ইসলাম।