বীরগঞ্জে বিপুল পরিমাণ সার জব্দ, ম্যানেজারের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং থেকে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে।

অভিযানকালে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে ৩ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত বা অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম ও বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।