সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালকসহ নিহত ২
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী বটতলা নামক স্থানে ট্রাকচাপায় সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছে।
তারা হলো, জেলার কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজি চালক আশিক আহমেদ (২১) ও রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার (৪০)। এ ঘটনায় নিহত যাত্রীর ছেলে গুরুতর আহত হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে ঠাকুর হাওলদার তার ছেলে বিষ্ণু হাওলদারকে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে সিএনজিযোগে শহরে যাচ্ছিলেন।
এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ওই ২ জন নিহত হয় এবং নিহত যাত্রীর ছেলে বিষ্ণু হাওলদার গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতদের লাশ স্বজনরা নিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
