সিরাজগঞ্জে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২১:১৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ওই হাসপাতালের উদ্বোধন করেন স্থানীয় এমপি আমিরুল ইসলাম খান আলীম।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ শরীফ আহামেদের এ উদ্যোগকে স্বাগত জানাই। তিনি অন্য কোনো প্রতিষ্ঠান চালু করতে পারতেন। কিন্তু এখানে অত্যাধুনিক হাসপাতালের প্রয়োজন ছিল। এ হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার কারণে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে।”
ডাঃ শরীফ আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম আজম, নুরুল ইসলাম গোলাম, আব্দুর রাজ্জাক মন্ডল, বনি আমিন, আলতাফ হোসেন প্রমানিক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এ সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
