ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জে সহ-সভাপতির দায়িত্ব পেলেন গাজী রফিকুল
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী রফিকুল ইসলাম।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মুন্সীগঞ্জে দলের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
গাজী রফিকুল ইসলাম সহ-সভাপতি মনোনীত হওয়ায় উপস্থিত নেতাকর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং আগামী দিনে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
