চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২১:৩৩ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রকাশিত ফলাফলে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে এম. এ. তিয়াশ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে মো. জাকির সেলিম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম ২৬ ভোট, এস. এম. মাসুদ রানা ২২ ভোট এবং শাহিনুর রহমান শাহিন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, দপ্তর সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য তুষার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান শিমুল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুনের প্রতিদ্বন্দ্বী হেলালুর রহমান জুয়েল পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে সামাহউদ্দিন খাঁন সোহেল পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে শামীম হাসান মিলন পেয়েছেন ১২ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম পেয়েছেন ১৪ ভোট। অর্থ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।

ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাহবুব-উল আলম বাবলু।

তিনি আরও বলেন, নবনির্বাচিত কমিটি চাটমোহরের সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।