
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে কাজের লোকের ছদ্মবেশে চুরি হওয়া সম্পূর্ণ স্বর্ণালঙ্কারসহ এক চোরকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।
৩১ আগস্ট (সোমবার) সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পূর্ব-ছাপড়হাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. আশরাফুল ইসলাম।
এ বিষয়ে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন।