হাজীগঞ্জ পৌর ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরিত পৃথক পত্রে পাঁচ সদস্যবিশিষ্ট এ দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে আগামী সাত দিনের মধ্যে উভয় ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. ইমাম মুন্সী, সহ-সভাপতি মো. বারেক বেপারী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম মজুমদার।

অন্যদিকে, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন মো. আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন (ডাক্তার) এবং সাংগঠনিক সম্পাদক মো. শুকুরুল আলম।

এদিকে, পৌর ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন দেওয়ায় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি তারা পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।