যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী।

এ উপলক্ষে জেলার শার্শা উপজেলার কাশিপুর এলাকায় অবস্থিত নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।