জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে সখীপুরে সেমিনার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে টাঙ্গাইলের সখীপুরে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানি ভাষা শিক্ষাসহ স্টুডেন্ট ও জব ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে জেএফএস ল্যাঙ্গুয়েজ সেন্টার নামের একটি প্রতিষ্ঠান এ সেমিনারের আয়োজন করে।

শনিবার সকাল ১০টায় সখীপুর মহিলা কলেজ রোডের রফিক কনভেনশন হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী ও যুবকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে জাপানে উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা, স্টুডেন্ট ভিসা ও জব ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি স্টুডেন্ট ভিসা প্রসেসিং, ইন্টারন্যাশনাল জব ভিসা, জাপানি ভাষার N5 ও N4 এবং স্টুডেন্ট ও জব ভিসার ক্যারিয়ার গাইডলাইন নিয়েও আলোচনা করা হয়।

উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উত্তর দেন জেএফএস (জাপান ফরেনার সাপোর্ট) ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিইও সুলতান আহমেদ।

জাপানে পড়াশোনা ও চাকরির বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য সেমিনারটি খুবই গুরুত্বপূর্ণ বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সখীপুরের প্রতিনিধি হিসেবে শাহজালাল চৌধুরী বেলাল ও আবদুল্লাহ আল মামুন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।