হাজীগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষে বক্তব্য দেন সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রহীম। স্কুলের পক্ষে বক্তব্য দেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম।
আলোচনা শেষে অতিথিরা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাস, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার, বড়কূল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, পালিশারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রতনসহ হাজীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
