সোনারগাঁয়ে গ্রেফতার ৩০, উদ্ধার ৩ কেজি গাঁজা ও ৫১ ইয়াবা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধার করা মাদকসহ চারজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আঃ কাদির (৪১), ভাটিবন্দরের মোছা. আছিয়া (৫৫) ও শাহপুরের কাউসার (৪০)।

এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) সাতজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—মো. মোফাজ্জল মিয়া (ইসলামপুর), মো. নুর হোসেন (পিরোজপুর), মো. রুহুল আমিন (গাংকুল), মো. সুলতান মিয়া (মীরেরবাগ), সাব্বির হোসেন (টানপাড়া), আলামিন (সিংলাব) ও মোহাম্মদ আলী (সিংলাব)।

একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মো. সাকিব খান (২৪), মো. মমিন মিয়া (৩২), মো. আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মো. সবুজ (৩১), মো. রিপন (২৬), মো. সাগর (৩২), মো. নুর মোহাম্মদ (৪৬), মো. আউয়াল (৪০), মো. রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মো. অহিদ (২৯), মো. কাউসার (২৩), মো. কামাল (২৫), মো. সাগর (২৫) ও মো. আব্দুল লতিফ (৪৫)।

এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।