ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গার কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি

চুয়াডাঙ্গার কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারকে বদলি করা হয়েছে। তাকে রংপুরের তাজহাটে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলামকে নতুন উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কৃষি) ক্যাডারের এ রদবদলের নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের বদলিকৃত উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের তদন্তে যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন ঢাকায় প্রধান কার্যালয়ে জমা দিয়েছে যশোর আঞ্চলিক কৃষি অফিস। তবে জেলা প্রশাসনের তদন্ত এখনো চলমান বলে জানা গেছে।

এরই মধ্যে মাসুদুর রহমান সরকারকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব দেওয়ায় অনেকেই এটিকে ‘ডিমোশন পোস্টিং’ হিসেবে ধারণা করছেন। তবে এ বিষয়ে কৃষি বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাসুদুর রহমান বদলি,উপ-পরিচালক,কৃষি বিভাগ,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত