সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুলাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে একই এলাকার পোতাজিয়া সরকারপাড়া গ্রামের মৃত আবু রোমার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অধিপ্তরের জেলা কার্যালয়ের বিভাগীয় স্টাফ সহকারী পরিদর্শক সহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
