ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক স্ত্রীর মামলায় ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে যুবক আটক

সাবেক স্ত্রীর মামলায় ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে যুবক আটক

চুয়াডাঙ্গায় সাবেক স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় ভারতে যাওয়ার সময় দর্শনা জয়ন্তপুর ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন মো. সালাউদ্দিন আহমেদ নামে এক যুবক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।

আটক মো. সালাউদ্দিন আহমেদ আলমডাঙ্গা উপজেলার কোটপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের সাবেক স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। ওই মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, ঝালকাঠির সিআর নং-৩০৫/২৬, তারিখ-২৩/০৮/২০২৬ খ্রিষ্টাব্দের মামলায় (রাজাপুর, ঝালকাঠি) বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

দর্শনা ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এএসআই তারেক মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামি সালাউদ্দিনকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যুবক আটক,দর্শনা ইমিগ্রেশন,সাবেক স্ত্রীর মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত