ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

চুয়াডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি সার পাচারের সময় জব্দ করেছে স্থানীয়রা। এসময় বহন করা ট্রাকটিও আটক করা হয়। রোববার সকালে (১৩ সেপ্টেম্বর) আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাপানিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ ‍ও স্থানীয়রা জানান, বিপুল পরিমাণ সরকারি সার বৈধ কাগজপত্র ছাড়াই অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি আটক করে। আটককৃত ট্রাকে (ঝিনাইদহ ট-১১-১১৪৫) থাকা চালানে পণ্যের বিবরণে টিএসপি সার এবং পরিবহনের পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালান কপির উল্লেখিত তথ্যের সঙ্গে আটক সার, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।

জব্দ করা আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের। সার আটকের পর মিনারুল ইসলাম জানান, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পারায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন , সার পাচারের সাথে জড়িত অভিযুক্ত মিনারুল ইসলামসহ জব্দকৃত সার এবং ট্রাক চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

ট্রাকভর্তি,জব্দ,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত