দুর্গাপুরে কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ফুটবল গোলবার নির্মাণ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল গোলবার নির্মাণ করা হয়েছে।
ফুটবল গোলবার নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্মিত ফুটবল গোলবারের কাজ পরিদর্শন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ ও ইলিয়াস আব্বাসী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন স্যানাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম রিপন, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি কলি হাসান, দপ্তর সম্পাদক জুয়েল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ক্রীড়াঙ্গনের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
