মাদারীপুরে ১৫ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আটক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. মানিক সরদার (৪৫)কে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার কয়ারিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. মানিক সরদার কয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

কালকিনি থানা পুলিশ জানায়, মাদারীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত চিন্ত্রাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কয়ারিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।