হোসেনপুরে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৭ | অনলাইন সংস্করণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকরা।
এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
