সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঁখুয়া ওয়াপদা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী খালিদ হাসান সানি (৩৫) নিহত হয়েছেন।

তিনি উপজেলার বামনঘিয়ালা গ্রামের সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাঝখানে থাকা মোটরসাইকেল আরোহী খালিদ হাসান সানি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।