শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সভা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাদিয়া এলাকায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে পৌরসভার বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ে এ মাদকবিরোধী র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়সহ আশপাশের এলাকার শিক্ষক, শিক্ষার্থী, শাহরাস্তি থানায় কর্মরত পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‍্যালিতে সর্বমোট প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।