দেবহাটায় গ্রামীণ সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই কর্মশালা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্কে সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
এলজিইডির গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় আয়োজিত কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ অনেকে।
কর্মশালায় উপজেলার দুটি সড়ককে কোর রোডের আওতায় নেওয়ার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আরও তিনটি সড়ক কোর রোডের আওতায় নেওয়ার জন্য প্রস্তাবনা দেওয়া হয়।
এ সময় সড়কের স্থায়িত্ব বাড়াতে রাস্তার পাশে ১০ ফুট পর্যন্ত মাটি দেওয়ার পাশাপাশি ঘেরের পাশে প্রটেক্ট ভেড়ি দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
