সিরাজগঞ্জে মহাসড়কে ট্রাকে আগুন পুলিশের তদন্ত শুরু

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ট্রাকটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার রাত ১০ টার দিকে উল্লেখিত এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রাকে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে এবং তারা যাওয়ার আগেই স্থানীয়রা ট্রাকের আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার সময় চালক ও হেলপার কোথায় ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রোববার সকালে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাকে এ আগুন কিভাবে লেগেছে সে তথ্য এখনও মেলেনি। তবে এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।