গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানকে এমইউজের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ
খুলনা ব্যুরো

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে আসলে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সহযোগিতা কামনা করেন।
