ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ হোসেন, অভিভাবক সদস্য ফৌজদার মো. সাখাওয়াত হোসেন তৌহিদ এবং নেহাল উদ্দিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

সংবর্ধনা পাওয়া কৃতি শিক্ষার্থীরা জানায়, সংবর্ধনা ও পুরস্কৃত করায় তারা আনন্দিত।